tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়তেলের দাম বাড়ানো ছিল অনিবার্য: জ্বালানিমন্ত্রী

তেলের দাম বাড়ানো ছিল অনিবার্য: জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিশ্ববাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে প্রায় সব দেশেই। এমনকি যুক্তরাষ্ট্রও দাম বাড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতির পর বাংলাদেশ যে তেল আমদানি করে মজুত করেছে, তার ক্রয়মূল্যের তুলনায় এখনো কম দামে তা সরবরাহ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রা ব্যয় করে জ্বালানি তেল আমদানি করতে হয়, তাই মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না। তবে দাম বাড়ানোর পরও সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতি সহনীয় রাখা যায়।

জ্বালানির দাম বাড়ার প্রভাব সম্পর্কে তিনি বলেন, দাম বাড়লে মানুষের জীবনযাত্রায় কিছুটা চাপ পড়া স্বাভাবিক। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সব দেশই এর প্রভাব অনুভব করছে।