tanaka
প্রচ্ছদরাজধানীতেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদের ভেতরে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে ওই মসজিদে একত্রিত হবেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তিরা একই সংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয়, সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ড সম্পর্কে যাচাই-বাছাই চলছে।