মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই আলোচনায় দেব-শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু৭’। এরই মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হাজির হন সিনেমাটির কলাকুশলীরা। দেব ও শুভশ্রীর সঙ্গে লাইভ আড্ডায় ছিলেন অভিনেতা রজতাভ দত্ত ও পার্থ সারথি।
‘দেশু৭’ নিয়ে আড্ডায় সিনেমাটির বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় পরিচালক হিসেবে দেবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রজতাভ দত্ত। নিজের প্রসঙ্গে দেব অবশ্য বলেন, ‘আমি ফার্স্ট লার্নার।’
এরপর শুভশ্রী জানতে চান, কবে থেকে পরিচালনার কাজ শিখলেন দেব? দেব উত্তর দেওয়ার আগেই রজতাভ বলেন, নায়ক হিসেবে দেবকে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা তিনি নিজের চোখে দেখেছেন।
রজতাভের কথায়, অনেকেই ক্ষমতায় গেলে আগে যারা তাকে কষ্ট দিয়েছে, তাদের সঙ্গে একই আচরণ করেন। কিন্তু দেবের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা।
‘জানতাম, ব্যান হতে পারি’
‘দেশু৭’-এ নিষিদ্ধ অনির্বাণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গও উঠে আসে আড্ডায়। এ বিষয়ে দেব বলেন, **‘হিরোদের তো একটা সময় থাকে। একটা সময় পেরিয়ে গেলে আমি সব ধরনের



