tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরপর দলটির জ্যেষ্ঠ নেতারা তাকে এ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। নেতাদের অনুরোধ এবং সার্বিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।