tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩


মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, আহত ব্যক্তি ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভাঙ্গাগামী লেনে চলন্ত একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে নিলে আরও দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, এ পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে বলে জানান তিনি।