রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ সময় পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পুলিশও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
বুধবার (১৮ নভেম্বর) পল্লবীর মেট্রো রেলস্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ সময় পোশাক শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নেয়। কিছুক্ষণ পরপর তারা আবার সড়কে এসে সংঘর্ষে লিপ্ত হয়।



