মিয়ানমারের ফালামে সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯ এবং ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।
কক্সবাজার থেকেও হালকা কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পান স্থানীয়রা।
তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অনেকেই সতর্কতায় ঘর থেকে বেরিয়ে আসেন, ফলে এলাকায় কিছুটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।



