tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট শুরু

ঢাকায় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে দুই দিনব্যাপী এ সামিটের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সেমিকন্ডাক্টর শিল্প, গবেষণা, উদ্ভাবন, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ সামিট অনুষ্ঠিত হচ্ছে।