tanaka

দুর্গম পাহাড়ে সুপেয় পানি, স্বস্তি ফিরেছে ৫০ পাহাড়ি পাড়ায়

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। খাবার পানি সংগ্রহ করতে অনেক বাসিন্দাকেই প্রতিদিন এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ পাড়ি...
প্রচ্ছদজাতীয়ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ছয় ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।