বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে নিজের বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে এক প্রীতি নৈশভোজের আয়োজন করেন।
এই অনুষ্ঠানে ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের রাষ্ট্রদূতবৃন্দের পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া ও ভুটানের হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া, ইউএনডিপি ও ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভরাও অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নৈশভোজটি ছিল সৌজন্য সাক্ষাত ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে আয়োজন করা একটি প্রীতি অনুষ্ঠান।



