tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্সের সভাপতির দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক।

স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব টাস্কফোর্সের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

টাস্কফোর্সের কার্যপরিধিতে জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা এবং মাঠপর্যায়ের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা দিলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে টাস্কফোর্স।