tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদশিক্ষাঙ্গনডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি পদে রাখা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি।

এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনকে জিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়। এজিএস পদে রাখা হয়েছে রাকিবুল ইসলামকে। সংগঠনটির প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো: শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ আন আদিব ও ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমনের নাম রয়েছে।