ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাবির বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার উপস্থাপন করেন সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থী-অধিকার, নিরাপত্তা, প্রযুক্তি ও পরিবেশকে গুরুত্ব দিয়ে নিচের ১০টি অঙ্গীকার তুলে ধরা হয়েছে:
আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস
শিক্ষার পরিবেশ উন্নয়ন, গবেষণায় অগ্রাধিকার, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও সুরক্ষা
নিরাপদ ক্যাম্পাস, নারীদের স্বাস্থ্যসেবা ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ।
স্বাস্থ্যসেবা ও অন্তর্ভুক্তি
মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্য বীমা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচল ও শিক্ষায় সহায়তা।
শিক্ষার কাঠামোগত উন্নয়ন
পাঠ্যক্রম, অবকাঠামো ও পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন।
সহজ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা
ক্যাম্পাস নিয়ন্ত্রিত পরিবহন, ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন।
হয়রানিমুক্ত প্রশাসন ও কর্মসংস্থান
শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ সুবিধা এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের সুযোগ।
তরুণদের নেতৃত্বে গঠনমূলক কর্মসূচি
ক্রীড়া, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া।
ডিজিটাল নিরাপত্তা ও সুবিধা
ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, সাইবার সিকিউরিটি নিশ্চিত এবং সাইবার বুলিং প্রতিরোধ।
পরিবেশবান্ধব ক্যাম্পাস
বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং প্রাণীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ।
কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক সম্পৃক্ততা
ডাকসুকে কার্যকর ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠানে রূপান্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা।



