tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন আগামী অক্টোবর মাসে। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হবে। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোট ৪ দিনের টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

পূর্ববর্তী সরকারের আমলে দুর্গাপূজায় সাধারণত একদিন ছুটি থাকত। তবে বিশেষ নির্বাহী আদেশে মাঝে মাঝে ছুটির সময়সীমা বাড়ানো হতো।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই বছর অক্টোবরেও একইভাবে একদিন নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দিয়ে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটি নিশ্চিত করা হয়েছিল।

২০২৪ সালের ১৭ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিনের ছুটি থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে:

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। তবে এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
  • মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ: ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে।
  • কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: কেবল ১ ও ২ অক্টোবর দুই দিনের ছুটি থাকবে।
  • মাদরাসা: দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদরাসাগুলোতে কোনো ছুটি রাখা হয়নি।

এই তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা গেছে।