রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার সেলিম জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম গ্রুপের প্রধান এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে জড়িত।
র্যাবের তথ্য অনুযায়ী, সেলিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ ৩৫টির বেশি মামলা রয়েছে।



