tanaka

নিহত সুলতানের ছয়টি সন্তান রয়েছে। তার বাবা ছেলের এই আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশ ও মানুষের সেবা করতে গিয়েই তার ছেলে শহীদ হয়েছে

  সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দরকর্মী। ঝুঁকি উপেক্ষা করে আগুন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনআইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০ টাকা

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০ টাকা

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়া যাবে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৯ ও ১০ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

ভর্তিচ্ছু প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৮০০ টাকা, যা প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য।

আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। পরীক্ষার সময় এক ঘণ্টা। এসএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ১৫ নম্বর করে এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।

ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় অর্জিত জিপিএ থেকে ১০ নম্বর এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে জাতীয় মেধাতালিকা তৈরি করা হবে। এসএসসির জিপিএকে ৫-এর গুণিতক হিসেবে দ্বিগুণ করে ১০ নম্বরে রূপান্তরের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরা সরকারি ও বেসরকারি আইএইচটি এবং ম্যাটসে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য

ভর্তির যোগ্যতা, ভর্তি পরীক্ষার কেন্দ্র, সরকারি আইএইচটি ও ম্যাটসের আসনসংখ্যা ও বিন্যাস, অনলাইন আবেদন পূরণের নিয়ম এবং প্রার্থী নির্বাচনের বিস্তারিত তথ্য স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের আগে প্রার্থীদের ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তাবলি ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।