চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক দুটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।
এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিলেন।



