tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিজামায়াত আমিরের বিাসায় সৌজন্য সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত

জামায়াত আমিরের বিাসায় সৌজন্য সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের গণতন্ত্রকে অধিক অর্থবহ করে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। উভয়পক্ষ ভবিষ্যতে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে।

এছাড়াও, রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইইউ ও জামায়াতের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।