tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিজানুয়ারির প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ১১,০৬৫ কোটি টাকা

জানুয়ারির প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ১১,০৬৫ কোটি টাকা

চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,০৬৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

এর মধ্যে শুধুমাত্র ৭ জানুয়ারি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ১,৬৭১ কোটি ৪০ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছরে প্রবাসী আয় ৬৭.৮০ শতাংশ বেড়েছে।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ১,৭১৭ কোটি ২০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ১,৪৩১ কোটি ৭০ লাখ ডলার