আজ (২৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন, এর আইনি ভিত্তি এবং সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



