tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনজলে নয়, মুহূর্তের গভীরে ডুবেছেন পূজা

জলে নয়, মুহূর্তের গভীরে ডুবেছেন পূজা

নতুন সিনেমার খবরের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই ইদানীং বেশি আলোচনায় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। কিছুদিন আগে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে অবশ্য পূজা নিজেই বিষয়টি পরিষ্কার করে জানান, এখনো বিয়ে করেননি তিনি। তবে পারিবারিকভাবে তাঁর বিয়ের কথা চূড়ান্ত হয়েছে।

অভিনয়ে ব্যস্ততা কিছুটা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পূজা। নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন পূজা। ছবিগুলোতে সুইমিং পুলে আনন্দে মেতে উঠতে দেখা যায় তাঁকে। সুইমস্যুট পরা পূজার হাতে ছিল জুস। কখনো কাঁধ পর্যন্ত পানিতে ডুবে, আবার কখনো নাক পর্যন্ত পানির নিচে রেখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

তবে পানিতে ডুবলেও পূজার ভাষায়, তিনি আসলে ডুবে আছেন মুহূর্তের গভীরে। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি, জলের ভেতরে নয়।’

প্রশংসায় ভক্তরা

পূজার নতুন ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। অভিনেত্রীর