যুক্তরাষ্ট্রে পরিবারের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্টের ভিসা বুলেটিনে এসেছে বড় স্বস্তির বার্তা। পরিবারভিত্তিক অভিবাসন ভিসার F2A ক্যাটাগরিতে এক লাফে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
F2A শ্রেণিতে সাধারণত যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা আবেদন করার সুযোগ পান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্ট ২০২৬ ভিসা বুলেটিনে দেখা গেছে, এই ক্যাটাগরির Final Action Date ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ করা হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানেই কাট-অফ তারিখ প্রায় ১৯ মাস এগিয়েছে।
বাংলাদেশি আবেদনকারীদের জন্যও এই অগ্রগতির একই তারিখ প্রযোজ্য। ফলে যাদের অগ্রাধিকার তারিখ ২২ জুলাই ২০২৬-এর আগে, তারা নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে ভিসা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন।
কেন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন
ভিসা বুলেটিনের Final Action Date ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নির্ধারণ করে কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের অভিবাসন ভিসা চূড়ান্তভাবে দেওয়া যেতে পারে।
বিশেষ করে যেসব পরিবার দীর্ঘদিন ধরে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য কাট-অফ তারিখের এই দ্রুত অগ্রগতি গুরুত্বপূর্ণ। এতে যোগ্য আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জাতীয় ভিসা কেন্দ্রের নিয়ম অনুযায়ী, সংখ্যাগত সীমাবদ্ধতা থাকা পরিবারভিত্তিক অভিবাসন ভিসার ক্ষেত্রে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ অবশ্যই সংশ্লিষ্ট ভিসা বুলেটিনে কার্যকর অবস্থ



