tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ডাকসুর ভোট দখল করেছে শিবির: মির্জা আব্বাস

ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ডাকসুর ভোট দখল করেছে শিবির: মির্জা আব্বাস

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে সব ভোট নিজেদের করে নিয়েছে ছাত্রশিবির।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “আমাদের যখন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়, তখন জামায়াত নেতারা সবসময় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে দূরে রাখার পরামর্শ দেন। অথচ তলে তলে তারা ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ডাকসুর সব ভোট নিজেদের করে নিয়েছে। এতে প্রমাণ হয় দেশে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।”

তিনি আরও বলেন, বিএনপি-ই একমাত্র দল, যার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জান-মালের নিরাপত্তা সুরক্ষিত। কিন্তু আওয়ামী লীগ কখনো বিএনপির সঙ্গে, কখনো জামায়াতের সঙ্গে মিলে অপকর্ম করছে এবং এর দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।

বিএনপি নেতা বলেন, “আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন—দলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলদারের জায়গা হবে না। যদি কেউ নিজেকে সংশোধন না করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিএনপি নেতা একরামুল করিম ও আবুল হাসেম বক্কর।