tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকচীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) চীনের সাংহাইয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চীন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এখন সরাসরি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব ফেলছে। অস্থির এই বিশ্বে বিচ্ছিন্ন না থেকে যুক্ত থাকাই বুদ্ধিমানের কাজ। উল্লেখ্য, ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আমি দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ট্রাম্প নিজেও আগামী এপ্রিল মাসে চীন সফরে আসতে পারেন।” তিনি আরও বলেন, বৈশ্বিক অঙ্গনে যা ঘটছে, তার প্রভাব সরাসরি ঘরোয়া বাস্তবতায় পড়ছে। তাই আন্তর্জাতিক সংযোগ বজায় রাখা জরুরি।

বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে চীনা গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

পিসারিদিস বলেন, “বিশ্ব যখন আরও বিভক্ত হওয়ার ঝুঁকিতে, তখন এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, “কিয়ার স্টারমার যা করছেন, তা একেবারেই সঠিক। যুক্তরাষ্ট্র থেকে আসা বার্তা ও নীতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্ব ধীরে ধীরে তিনটি পরাশক্তির মধ্যে বিভক্ত হয়ে পড়ছে।”

এ সময় তিনি কিয়ার স্টারমারের সাম্প্রতিক চীন সফরের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, আট বছরের মধ্যে এটিই কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। পাশাপাশি লন্ডনে নতুন চীনা দূতাবাস নির্মাণের অনুমোদনকেও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।

prothomnews24.com/moha