tanaka
প্রচ্ছদজাতীয়চলতি সপ্তাহে ঢাকা-মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল

চলতি সপ্তাহে ঢাকা-মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সাত দিনের মধ্যে এসব ফ্লাইট বাতিল হয়েছে। আজও (৬ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুদ্ধজনিত পরিস্থিতির কারণে ঢাকা থেকে প্রতিদিনের ফ্লাইট বাতিলের সংখ্যা ছিল:

  • ২৮ ফেব্রুয়ারি: ২৩টি
  • ১ মার্চ: ৪০টি
  • ২ মার্চ: ৪৬টি
  • ৩ মার্চ: ৩৯টি
  • ৪ মার্চ: ২৮টি
  • ৫ মার্চ: ৩৬টি

আজ বাতিল হওয়া ফ্লাইটের তালিকা (৬ মার্চ):

  • কুয়েত: ৪টি
  • জাজিরা (কুয়েত): ৪টি
  • এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৬টি
  • কাতার: ৪টি
  • ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত): ২টি
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স: ৫টি
  • গালফ এয়ার (বাহরাইন): ২টি
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ২টি
  • এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ৪টি

মোট ৩৩টি ফ্লাইট আজ বাতিল হয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে মোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা ২৪৫টি।