tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহে উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহে উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

গ্যাস সংকটে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাসাবাড়িতে রান্নার সমস্যা, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনগুলোতে চাপের কারণে গণপরিবহনে সৃষ্ট ভোগান্তির বিষয়টি সরকার অবগত। এ কারণে তিনি জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, এই সংকট সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটির কারণে নয়; একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান সম্ভব না হওয়ায় এটিকে সরকারের একটি সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ত্রুটিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে প্রায় ৫০ শতাংশ গ্যাস সরবরাহ পুনরায় চালু করা গেলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।