tanaka

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এর জেরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় দেশের ৮০টি...
প্রচ্ছদআন্তর্জাতিকগোপনে বিমান বদল ইস্যুতে যা বললেন ট্রাম্প

গোপনে বিমান বদল ইস্যুতে যা বললেন ট্রাম্প

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তনের বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিমান বদলের সিদ্ধান্ত তার নিজের ছিল না; নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিসের পরামর্শেই তাকে অন্য একটি বিমানে নেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের বিমানবন্দরে প্রথমে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার প্রস্তুতি নিতে দেখা যায়। পরে নিরাপত্তার কারণে তাকে গোপনে অন্য একটি সামরিক বিমানে স্থানান্তর করা হয়। এ সময় বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকও আড়াল তৈরিতে ব্যবহার করা হয়েছিল বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পকে প্রকাশ্যে যে বিমানে উঠতে দেখা যায়, সেটিকে কার্যত ‘ডিকয়’ বিমান হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মীও প্রথমে ধারণা করেছিলেন, প্রেসিডেন্ট ওই বিমানেই রয়েছেন।

পরে নিরাপত্তা কর্মকর্তাদের ব্যবস্থাপনায় ট্রাম্পকে অন্য একটি সামরিক বিমানে তোলা হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হুমকিটি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে ট্রাম্প বা মার্কিন প্রশাসন এখনো ওই হুমকির সুনির্দিষ্ট ধরন কিংবা এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানায়নি।