tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজধানীগুলিবিদ্ধ ওসমান হাদি লাইফ সাপোর্টে

গুলিবিদ্ধ ওসমান হাদি লাইফ সাপোর্টে

রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢামেকে ভর্তি করা হয়েছে। নিউরো সার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।

হাসপাতালে উপস্থিত এনিসিপির এক নেতা জানান, অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং সিএমএইচে নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থার কারণেই সেটি সম্ভব হয়নি। জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার পথে বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হন। সহকর্মীদের সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুজন মোটরসাইকেল আরোহী কাছে এসে গুলি চালিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসা চলছে। কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে—তা এখনো জানা যায়নি।