tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগাজীপুরে ভয়াবহ আগুন, দুটি ঝুটের গুদাম পুড়ে ছাই

গাজীপুরে ভয়াবহ আগুন, দুটি ঝুটের গুদাম পুড়ে ছাই

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে পাশের আরও একটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ীতে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।