tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজা ফ্লোটিলায় ইসরাইলের হামলা, অধিকারকর্মীদের ফেরত পাঠানোর ঘোষণা

গাজা ফ্লোটিলায় ইসরাইলের হামলা, অধিকারকর্মীদের ফেরত পাঠানোর ঘোষণা

গাজামুখী ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’র ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করে তারা। অনলাইন জিও নিউজ, মিডলইস্ট আই-কে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

ফ্লোটিলায় থাকা অন্তত দুটি জাহাজে ইসরাইলি সেনারা জোরপূর্বক প্রবেশ করে। ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ তাদের ইনস্টাগ্রাম পেজে জানিয়েছে, অভিযান শুরুর আগে ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে সংকেত বিচ্ছিন্ন করে দেয়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে দাবি করে, এটি ছিল “আইনগত নৌ অবরোধ ভাঙার এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশের একটি ব্যর্থ প্রচেষ্টা।” আটক করা যাত্রী ও জাহাজগুলো ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়।

এর আগে ফ্লোটিলা ‘কনসায়েন্স’ থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি অধিকারকর্মী শহিদুল আলম জানান, তাকে অপহরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।