tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা ৭০ হাজারের সীমা অতিক্রম করেছে। শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার থেকে নতুন করে আরও ৩০১ জনের মৃত্যু যুক্ত হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১০০ জনে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নতুন শনাক্ত হওয়া ৩০১ জনের মধ্যে দুইজন সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বাকি মৃতদের পরিচয় পাওয়া গেছে গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা দেহাবশেষের মাধ্যমে।

রয়টার্স জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এ তথ্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজা থেকে প্রকাশিত নিহতের হিসাবের নির্ভুলতা নিয়ে ইসরায়েল সবসময় প্রশ্ন তুললেও তারা কখনোই নিজেদের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।