tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবকিছু ঠিক থাকলে আজই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার রাতে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, হঠাৎ শারীরিক দুর্বলতা অনুভব করায় দ্রুত কয়েকটি পরীক্ষা করা হয়। এটি মূলত রুটিন চেকআপ ছিল এবং অধিকাংশ রিপোর্টই সন্তোষজনক। শুক্রবার তিনি বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে এবং আগের মতোই বাসায় থেকেই চিকিৎসা চলবে। লন্ডনে ফলোআপ চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ জানান, পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এক-দুইদিন হাসপাতালে থাকতে হতে পারে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে কারাবন্দি অবস্থায় চিকিৎসায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, যার প্রভাব এখনও রয়ে গেছে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত খালেদা জিয়ার খোঁজ রাখছেন এবং নিকটাত্মীয়রা সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।

এর আগেও ২৮ আগস্ট এবং ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর খালেদা জিয়া একই হাসপাতালে চিকিৎসা নেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ৬ মে দেশে ফেরেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।