বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে মঙ্গলবার এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে:
“প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।”
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।



