tanaka

রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন?

রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন?
প্রচ্ছদসারাদেশকোতোয়ালীতে প্রকাশ্যে ছিনতাই, ভিডিও ভাইরাল

কোতোয়ালীতে প্রকাশ্যে ছিনতাই, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কয়েকশ গজ দূরে দিনদুপুরে রিকশার পথরোধ করে এক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

ঘটনাটি নগরীর সতীশ বাবু লেনে ঘটেছে বলে জানা গেছে। তবে ঠিক কবে ও কখন ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জিন্স ও কালো প্যান্ট পরা এবং ফুলহাতা শার্ট ও সাদা টি-শার্ট পরা দুই যুবক ছুরি হাতে একটি রিকশার দুই পাশ থেকে এক যাত্রীর পথরোধ করে। পরে তারা ওই ব্যক্তির পকেট থেকে জোরপূর্বক টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীকে প্রাণভয়ে ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়। রিকশাচালকও পুরো ঘটনায় অসহায়ভাবে তাকিয়ে ছিলেন। আশপাশে কয়েকজনকে উপস্থিত থাকতে দেখা গেলেও ছিনতাইকারীদের প্রতিরোধে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, কোতোয়ালী থানার পেছনের সতীশ বাবু লেন, গির্জার মোড়, পাথরঘাটা ফিশারীঘাট রোডসহ আশপাশের এলাকায় প্রায়ই সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান প্রাং ‘যুগান্তর’কে বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই ছিনতাইয়ে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।