tanaka

কেশবপুর পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস

নারী নিহত, চালক পলাতক যশোরের কেশবপুরে এক পথচারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে। এতে রোকেয়া...
প্রচ্ছদসারাদেশকেশবপুর পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস

কেশবপুর পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস

  • নারী নিহত, চালক পলাতক

যশোরের কেশবপুরে এক পথচারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে। এতে রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটির হেলপার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে পৌঁছালে রাস্তার বাম পাশে থাকা রোকেয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে অবস্থিত মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। এতে বাসটির হেলপার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সোদ্দি গ্রামের মানিক ফকির (৪২) ডান পায়ে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে।

মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজের পর ওই নারী হাঁটতে বের হলে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। বাসটি আমাদের প্রতিষ্ঠানের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ায় বেশ ক্ষতি হয়েছে। তবে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী বা অন্য কেউ আহত হয়নি।’

খুলনার খর্ণিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মুন্সি হাসান পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’