কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে গত দুই মাসে প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মামলায় ২৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
ওসি জানান, গত দুই মাসে পুলিশ ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডিল, ১ হাজার ২০১ বোতল স্কার্ফ সিরাপ এবং ছয় বোতল বোটকা উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। এ সময় দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
তিনি জানান, অভিযানে মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির মামলায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় আরও ৭৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গত দুই মাসে ২৮৬ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং মেঘনা ও গোমতী নদীসহ ভৌগোলিক নানা কারণে দাউদকান্দি গুরুত্বপূর্ণ একটি থানা। পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারে



