tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিককিমের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাহায্য চায় দ. কোরিয়া

কিমের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাহায্য চায় দ. কোরিয়া

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে যেভাবে ট্রাম্প ভূমিকা রেখেছেন, একইভাবে তিনি যেন উত্তর কোরিয়া ইস্যুতেও নেতৃত্ব দেন।যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে। এর পর ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দিতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এই জল্পনাকে আরও উসকে দেন ট্রাম্প নিজেই। ইরান চুক্তির ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের একটি ছবি পোস্ট করেন।ফ্রান্সে অনুষ্ঠিত শিল্পোন্নত সাত দেশের জোটের (জি-৭) সম্মেলনের ফাঁকে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে আলাপের সময় কোরীয় উপদ্বীপের পরিস্থিতি সম্পর্কে জানতে চান বলে সিউলের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।

বৈঠকে লি জে-মিয়ং ট্রাম্পকে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের মতোই উত্তর কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানেও আপনি নেতৃত্ব দিন।

জবাবে ট্রাম্প উত্তর কোরিয়া ইস্যুর সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন বলে জানানো হয়েছে।