tanaka

চার দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির...
প্রচ্ছদসারাদেশকাপাসিয়ায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

কাপাসিয়ায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হেলাল উদ্দিন (৫৫) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে তার পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা হয়। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কোটবাজালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে পূর্ব বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে আগের দিন তার তর্ক-বিতর্ক হয়েছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।