tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদআন্তর্জাতিককঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সেনা আদালত।

বুধবার (১ অক্টোবর) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের দাবি, কাবিলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ক্ষতি করার দায়ে তাকে ৩৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রুয়ান্ডার সমর্থনে গঠিত এম২৩ বর্তমানে কঙ্গোর বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অভিযোগ রয়েছে, কাবিলার এই গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগসাজশ ছিল। দীর্ঘদিন ধরেই দেশটিতে সরকারি বাহিনী ও এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে।