tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশএবার তাড়াশের ইউএনওর বিরুদ্ধে জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ

এবার তাড়াশের ইউএনওর বিরুদ্ধে জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা ৩৯৫ লিটার পেট্রোল গায়েবের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ওই পেট্রোল জব্দ করা হয়। পরে সেগুলো বিক্রির জন্য উপজেলার খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়। সেখানে দুই ড্রামের মধ্যে এক ড্রাম থেকে জনপ্রতি এক লিটার করে পেট্রোল বিক্রি করা হয়। তবে অপর ড্রামে থাকা পেট্রোল গায়েবের অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) সকালে খালকুলা সমবায় ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেন জানান, ইউএনও নুসরাত জাহান দুই ড্রাম পেট্রোল সেখানে নিয়ে আসেন। এক ড্রাম থেকে বিক্রি শেষে অপর ড্রাম মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে বিক্রির কথা বলে তিনি নিয়ে যান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শোনা যায়, বিনসাড়া বাজারে জব্দ করা এক ড্রাম পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে বিক্রি করা হয়েছে, আরেক ড্রাম ইউএনও নিয়ে যাচ্ছেন।

এদিকে, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম মোল্লা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার রশিদ দেওয়া হলেও জব্দ করা পেট্রোলের কোনো কাগজপত্র দেওয়া হয়নি। তিনি আরও জানান, ওইদিন রাত ১১টার দিকে খালি তেলের ড্রাম ফেরত দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পেট্রোল জব্দ করা হয় এবং একই সঙ্গে জরিমানা আদায় করা হয়। জব্দ করা দুই ড্রাম পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে জনপ্রতি এক লিটার করে বিক্রি করা হয়েছে বলে তিনি দাবি করেন।