tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদখেলাএবার আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে নিয়েই ড্যাফোডিলে মেসির গোল উদযাপন

এবার আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে নিয়েই ড্যাফোডিলে মেসির গোল উদযাপন

আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ উপভোগ করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তার সঙ্গে আর্জেন্টিনা থেকে আগত কয়েকজন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারও ছিলেন।

Soccer

রোববার (২৮ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে পৌঁছান। ম্যাচ শুরুর আগে তারা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, ছবি তোলেন এবং এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম আর কবির, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম আর কবির, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ম্যাচকে ঘিরে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে জড়ো হন বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও ফুটবলপ্রেমী দর্শক। আর্জেন্টিনার জার্সি, পতাকা, ব্যানার এবং সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। খেলার প্রতিটি মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। বিশেষ করে মেসির গোলের পর আনন্দ-উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।ক্যাম্পাসের ফুটবলমুখর পরিবেশ ঘুরে দেখেন।