tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকএকদিনে ইসরায়েলি বাহিনীর ওপর ৩৭ হামলার দাবি হিজবুল্লাহর

একদিনে ইসরায়েলি বাহিনীর ওপর ৩৭ হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একদিনে ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে তারা।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান এবং প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ ও ওদাইসেহ শহর ছাড়াও নাকৌরা, দেবেল এবং রব আল-থালাথিন এলাকার আশপাশে এসব অভিযান পরিচালিত হয়। খবর জানিয়েছে Al Jazeera।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, এসব অভিযানের মধ্যে ছিল জাওতার আল-শারকিয়াহ এলাকায় কাছাকাছি অবস্থান থেকে সরাসরি সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংক এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা। এছাড়া গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা এবং কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়।