tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিএআই চিপ রপ্তানিতে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

এআই চিপ রপ্তানিতে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক চাহিদা বাড়ার প্রভাবে রপ্তানিতে ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়া। ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশটির রপ্তানি আয় পৌঁছেছে রেকর্ড ৬৫.৮ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। এই প্রথম জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াল। খবর এএফপি।

বিশ্বের শীর্ষ মেমোরি চিপ উৎপাদক হিসেবে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর শিল্প এখন এআই অবকাঠামোর অন্যতম প্রধান ভিত্তি। জানুয়ারিতে দেশটির চিপ রপ্তানি হয়েছে ২০.৫ বিলিয়ন ডলার, যা এক বছরের ব্যবধানে ১০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাসিক হিসাবে এটি চিপ রপ্তানির দ্বিতীয় সর্বোচ্চ আয়।

এই উল্লম্ফনের ফলে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স সাম্প্রতিক প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে।

এছাড়া হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ায় গাড়ি রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারিতে গাড়ি রপ্তানি দাঁড়িয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলারে।

তবে এই সাফল্যের মাঝেই নতুন চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্কহার ১৫ থেকে ২৫ শতাংশে বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে সিউল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিটি আইনি বাধ্যবাধকতাসম্পন্ন নয়। এটি একটি সমঝোতা স্মারক হওয়ায় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই।

prothomnews24.com