tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশে যদি কোনো নেতা ভারতকে হুমকি দিয়ে উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কথা বলেন, তবে নয়া দিল্লি আর নীরব থাকবে না। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার আহ্বান বাংলাদেশের কিছু মহলের ‘ভুল ও নেতিবাচক মানসিকতার’ প্রতিফলন।

হিমান্ত বিশ্ব শর্মা জানান, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে এ ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের এমন কল্পনাও করা উচিত নয়। অনলাইন দ্য হিন্দুর খবরে বলা হয়, ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে নয়া দিল্লি চুপ থাকবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য বিচ্ছিন্ন করার মন্তব্য করেন। এর প্রতিক্রিয়াতেই আসামের মুখ্যমন্ত্রী এ বক্তব্য দেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ভারতের কিছু পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের পরিপন্থী।

রিপোর্টে উল্লেখ করা হয়, এটি প্রথম ঘটনা নয়। এর আগে বাংলাদেশের বিভিন্ন নেতার বক্তব্যে উত্তর-পূর্ব ভারতকে ঘিরে হুমকির সুর শোনা গেছে। ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর নিয়েও মন্তব্য এসেছে—যা পশ্চিমবঙ্গের একটি সংকীর্ণ অংশ দিয়ে উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এ প্রসঙ্গে হিমান্ত বিশ্ব শর্মা বলেন, ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের উচিত নিজেদের ভূগোলগত ঝুঁকির দিকেও নজর দেওয়া।