tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদজাতীয়ঈদযাত্রার প্রথমদিন: পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী

ঈদযাত্রার প্রথমদিন: পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী

আর কয়েকদিন পরই ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর বাস কাউন্টারগুলোতে। ঘরমুখো মানুষের পদচারণায় মুখর দূরপাল্লার বাস টার্মিনালগুলো।

ঈদযাত্রার প্রথমদিন শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুর কাউন্টার ঘুরে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকেই কল্যাণপুর থাকে গাবতলীমুখী যানবাহনের চাপ অনেকটা বেশি। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।গাবতলী টার্মিনাল ও কল্যাণপুর কাউন্টার ঘুরে দেখা গেছে, যাত্রীরা এসে ভিড় জমাচ্ছেন। টিকিট সংগ্রহে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছেন তারা। কাউন্টারে দায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক ছেড়ে যাত্রীদের ডাকছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররাও।

সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মেহেদী হাসান বলেন, যাত্রীচাপ মোটামুটি ভালো। অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শুরু করেছেন।