tanaka

সুদের হার বাড়াল ফেড, চাপে মার্কিন ঋণগ্রহীতারা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়িয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) সর্বসম্মতভাবে নীতিগত সুদের হার ০.২৫...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি।

এক বক্তব্যে তিনি বলেন, লেবাননের অন্যতম প্রধান দাবি হচ্ছে ইসরায়েলি সেনাদের যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে যাওয়া। একই সঙ্গে তিনি দাবি করেন, হিজবুল্লাহর যোদ্ধারা খুব শিগগিরই তাদের প্রতিরোধ সংগ্রামের ফলাফল দেখতে পাবেন।

ইসমাইল কানি আরও বলেন, লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করা মুসলিম বিশ্বের দায়িত্ব। তার মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া সম্ভব।

এদিকে, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভাষণ দেওয়ার কথা রয়েছে হিজবুল্লাহ মহাসচিব নাইম কাশেমের। তার বক্তব্যে যুদ্ধবিরতি, চলমান কূটনৈতিক আলোচনা এবং সংগঠনের ভবিষ্যৎ করণীয় বিষয়ে অবস্থান তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, চলমান যুদ্ধবিরতি আলোচনা সফল হওয়ার জন্য এটি হয়তো শেষ সুযোগ। তার ভাষ্য অনুযায়ী, আলোচনার বিভিন্ন পর্যায়ে একাধিকবার অচলাবস্থা তৈরি হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হস্তক্ষেপে আলোচনা আবারও গতিশীল হয়। সব পক্ষ চূড়ান্ত সম্মতি দিলে ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানান তিনি।