tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান থেকে ফেরত আসা আফগান অভিবাসীদের বহনকারী বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত

ইরান থেকে ফেরত আসা আফগান অভিবাসীদের বহনকারী বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত

ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিকদের বহনকারী একটি বাস আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে।

হেরাত প্রদেশের প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, বাসটি একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা এত বেশি হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার। প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাই এই মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ।

সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিপুল সংখ্যক আফগান অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। দুর্ঘটনার এক দিন আগেই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে আরও আট লাখ অভিবাসীকে ইরান থেকে ফেরত পাঠানো হবে, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান নাগরিক রয়েছেন।

হেরাত প্রদেশের এক কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ইসলাম কালা সীমান্ত অতিক্রম করে কাবুলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আফগান তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিক ছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে