tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের সাহসী জনগণের পাশে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সাহসী জনগণের পাশে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা এবং দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনের চেষ্টা অব্যাহত থাকায় দেশটির জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সমর্থনের কথা প্রকাশ করেন।

মার্কো রুবিও লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে।”

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে নতুন করে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “তোমরা গুলি শুরু না করাই ভালো, কারণ আমরাও পাল্টা গুলি শুরু করব।”

এদিকে ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহিনীটি জানায়, দেশের বর্তমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেন, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। তার এই বক্তব্যের পর নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের গণবিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে, সেই সময়ের পর থেকে বর্তমান শাসনব্যবস্থা এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।