tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিআসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খসরু

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে অবস্থান করছে, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, নেত্রী খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন রাজনীতির কারণেই আজ বিএনপির নেতাকর্মীরা সাহস ও দৃঢ়তা নিয়ে রাজপথে দাঁড়িয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জাতির মধ্যে শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।