tanaka
প্রচ্ছদঅন্যান্যআরও ২ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৩০

আরও ২ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৩০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৩ জনে। আর সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।